-নার্গিস আলমগীর
কান্না আমার হৃদয় বিদীর্ণ করা,
টক টকে লাল রক্তের ধারা,
কান্নারা যেন তোমার উপস্থিতিতে
আন্দোলিত হতে থাকে,
ঐ গভীর চাহনির মাঝে।
কান্নারা তোমার অনুপস্থিতিতে,
কোদাল কাস্তে হাতে,
অশ্রুর দিঘী কাটা শুরু করে।
কান্নারা কাশফূলের পাপড়ীর মত,
উড়ে উড়ে যায় দূর নিলীমায়।
কান্নারা যেন গোপন প্রণয়ের মত,
পুলকে পুলকে শিহরীত করে।
কান্নারা তোমার সানিধ্যে এলে,
লুকিয়ে থাকে উত্তপ্ত বালুচড়ে।
তুমি কি পারোনা,
কান্নাদের অপহরণ করে,
আমাকে প্রশান্তি দিতে!
No comments:
Post a Comment