- নার্গিস আলমগীর
কৃষ্ণের জন্মবতি হতে চাই না,
চাইনা প্রাসাদের ঐশ্বর্য্য মুকুট।
হতে চাই কৃষ্ণ প্রেমে রাধা পাগলিনী স্বরূপ।
চাইনা সংসারের আবম্বরতা,
চাই কৃষ্ণের মাদকতা।
কৃষ্ণ সুধায় বুঁদ হয়ে মিশে যেতে।
স্বাধ জাগে কৃষ্ণ হাতের বাঁশি হতে
সামনে এসে দাঁড়াও যখন কৃষ্ণ ভঙ্গিমায়-
লতা যদি হতাম আমি
জড়িয়ে যেতাম পায়।
জড়িয়ে যেতাম পায়।
বাগানের যত ফুল অর্ঘে-দিতাম ঠায়।
হতাম যদি কবি, ভাষার অলংকারে-
সাজিয়ে দিতাম প্রতি অংগের ছবি।
পৃথিবী জানুক রাধা অন্তর ধ্যানে,
বহু রাধার জন্ম হোক- ফিরে ফিরে।
No comments:
Post a Comment