Wednesday, November 28, 2018

পরাগ

              - নার্গিস আলমগীর
লাগোডিয়া এয়ারপোর্টে দেখেছি তোমাকে।
ভূলতে পারিনি সে মায়া ভরা মুখ।
তোমার দ্রুত চলার গতিতে।
লম্বা চুলগুলো উড়ছিল বাতাসে।
 মনে পরে গেল, ছোট বেলায় যখন
জড়িয়ে ধরে গলা, বলতে বলতো মা!
আমি তোমার মত কিনা?
আজ সেই শিশু বড় হয়ে
নিজের ছায়াকে লুকিয়ে রাখে, নিজের মাঝে।
হয়তো ভূলে গেছে, এ মায়ের বুকে মুখ লুকিয়ে
কত বছর কত মাস কত দিন গেছে।
আশির্বাদ করি, 
নিজেকে  গড়ে তোল শ্রেষ্ঠ মানুষ রূপে।

No comments:

Post a Comment