- নার্গিস আলমগীর
জীবন যদি হয় একটাই-
নির্দিষ্ট সীমাবদ্ধতায় ভাস্বর-
তবে কেন মিছে মিছি
কানা মাছি খেলা দিন ভর।
কানা মাছি খেলা দিন ভর।
হয়তো অনেকে বুঝবেনা ,
তাতে কি আসে যায়
আমি যে- আমাকে জেনেছি
এতো একে বারে সামান্য নয়।
আসলে, ভালবাসা অফুরন্ত বিস্ময়,
যতই বিলাও নাই ক্ষয়।
খোদ খোদা, বলেছেন,
আমার সৃষ্ট মানুষকে ভালবাসার মাঝে-
আমার উপস্থিতি বিদ্যমান রয়েছে,
নারী পুরুষ সকলের তরে।
কারো ভালবাসাতে যদি না থাকে
নিঃস্বার্থ চেতনা।
নিঃস্বার্থ চেতনা।
সে কোনদিন পাবে না
ভালবাসার ঠিকানা।
ভালবাসার ঠিকানা।
No comments:
Post a Comment